মৌলভীবাজারে একতা মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে একতা মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ০১:০৯:২৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে একতা মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত

ছবি নিজস্ব


মৌলভীবাজার সদরের ঐতিহ্যবাহী সংগঠন একতা স্পোর্টিং ক্লাব, কাজিরবাজারের আয়োজনে “২৫তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৪” এর মরহুম সিরাজুজ্জামান চৌধুরী বৃত্তি (৫ম শ্রেণি), মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি (৮ম শ্রেণি) ও মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী বৃত্তি (১০ম শ্রেণি) অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কেজি স্কুলের সহস্রাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে শুক্রবার (৮ নভেম্বর) আপ্তাব উদ্দিন উচ্চবিদ্যালয় ও কাজিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংগঠনটি ১৯৯৮ সাল থেকে ধারাবাহিকভাবে পরীক্ষা নিয়ে মেধাবী শিশুদের পুরস্কার দিয়ে আসছে। এবার পরীক্ষাটি ২৫ বছর অর্থাৎ রজতজয়ন্তীতে পদার্পণ করল। সংগঠনের সভাপতি এবাদুল হক দুলু, সম্পাদক গাজী আবেদ আহমদসহ সংগঠনের সকল সদস্য পরীক্ষা চলাকালীন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বৃত্তিদাতা পরিবারের সৈয়দ ইফতিয়ার হোসেনসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, কেজি স্কুলের শিক্ষক, অভিভাবক ও সামাজিক ব্যক্তিবর্গ।

হল সুপারের দায়িত্বে ছিলেন আপ্তাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমার দেব, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন কায়সার আহমেদ।

উপস্থিত ছিলেন, মুহিবুর রহমান, সফিউল ইসালম জগলু, শাহ ইমরান সাজু, মুহিবুর রহমান দিপলু, জয়নুল হক মুন্না, মিজানুল হক পান্না, সুমন, মো. এমজাদ হোসেন, শাহিন খান, লিটন, শিবলু খান, কামরুল হাসান, রুবেল আহমদ, জাকারিয়া, সুমিত, বুলবুল আরিফ, রাজা, ইমরান, অপু, সাব্বির খান, সাহেদ, মাহিন, মাহবুবুর রহমান, জলিল, সিপন প্রমুখ।

পরীক্ষার পৃষ্ঠপোষক হিসেবে আছেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী সামাজিক ও কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আক্তার হোসেন বাবু, আকিকুজ্জামান চৌধুরী টিটু ও ফরহাদ চৌধুরী বিপ্লব।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম