বড়লেখায় যুবলীগ নেতাসহ গ্রে প্তা র ৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

বড়লেখায় যুবলীগ নেতাসহ গ্রে প্তা র ৩

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ০৬:০৯:২১ পূর্বাহ্ন

বড়লেখায় যুবলীগ নেতাসহ গ্রে প্তা র ৩

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুবলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) ভোররাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বড়লেখা উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেন, আব্দুল মান্নান ও লুৎফা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেনকে ব্যাংক কর্মকর্তাদের হত্যা চেষ্টার মামলায় (নম্বর-১১) সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সিআর-১১৭ (বড়লেখা) নম্বর মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ও সিআর-১১১৯ (উত্তরা পশ্চিম) নম্বর মামলায় লুৎফা বেগমকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম