মৌলভীবাজার সীমান্তে বিএসএফএর গু লি তে আ হ ত ২ জন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজার সীমান্তে বিএসএফএর গু লি তে আ হ ত ২ জন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৯:৩৭:৪১ পূর্বাহ্ন

মৌলভীবাজার সীমান্তে বিএসএফএর গু লি তে আ হ ত ২ জন

ছবি: নিজস্ব


মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে ৭ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফএর গুলিতে নারী ও শিশুসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার রাত ১ টার সময়।

পুলিশ ও এলাকাবাসী জানান, ভারত থেকে অবৈধ পথে নাজিম উদ্দিন ও তার স্ত্রী দিলারা বেগম, তাদের ৫ শিশু সন্তান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ গুলি করে। এসময় দিলারা বেগম ও তার কোলে থাকা শিশু সন্তান সোহানা গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে পাঠান। পরে ১০ নভেম্বর বিকেলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম,এ,জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোহিঙ্গা নাজিম উদ্দিন জানান, বিএসএফ এর এক সৈনিক এক রাউন্ড গুলি করে। ওই গুলি তার স্ত্রী ও সন্তানের গায়ে লাগে। পরে আরও গুলি করতে চাইলে বিএসএফ এর অস্ত্র থেকে গুলি আটকে যায়। পরে তারা দ্রুত বাংলাদেশের ভেতর ঢুকে পরেন। প্রায় ২ বছর পূর্বে তার শাশুড়িকে দেখার জন্য যান ভারতে। দালালের মাধ্যমে ফেরার পথে সীমান্তে গুলিবিদ্ধ হন তার স্ত্রী ও সন্তান।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, শনিবার রাতে সীমান্তে বিজিবির টহল জোরদার ছিল। এ ধরনের ঘটনা তাদের জানা নেই।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম