মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে বড়কাপন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক কাউন্সিলর মাসুদ আহমদদে ৮ নভেম্বর রাতে শহরের মৌলভীবাজার-সিলেট সড়কে পুলিশের কাজে বাধা, হামলা ও হামলার দৃশ্য তার সহযোগীরা ধারণ করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় কাউন্সিলরের বাড়ি থেকে দুটি বর্শা, একটি চাপাতি ও দুটি হকিস্টিকসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




