জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ব হি স্কা র
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ব হি স্কা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৪ ১১:২৬:৩৬ পূর্বাহ্ন

জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ব হি স্কা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলেমান আহমদকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

রোববার(১০ নভেম্বর) রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলেমান আহমদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জাতীয়তবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম