মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় নারীর মৃ ত্যু
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় নারীর মৃ ত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১২:৩১:২০ অপরাহ্ন

মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় নারীর মৃ ত্যু

(প্রতীকি ছবি)



মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় হাওয়ারুন নেছা (৭০) নামে এক নারী নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টায় সদর উপজেলার কদুপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী গিয়াসনগর এলাকার মৃত মো. ছাদ উল্লাহর স্ত্রী।

নিহতের ভাতিজা ফয়ছল আহমদ জানান- গিয়াসনগর থেকে তাঁর মেয়ের বাড়ি কদুপুর আসছিলেন তিনি। সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম