কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা উৎসবে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সজাগ সেনাবাহিনী
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা উৎসবে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সজাগ সেনাবাহিনী

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ১০:৩৫:২৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা উৎসবে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সজাগ সেনাবাহিনী

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে মণিপুরী সম্প্রদায়ের ১৮২ তম ধর্মীয় উৎসব মহারাসলীলা। এই উৎসবকে আনন্দমুখর করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

এদিকে ব্যাপক লোকসমাগমের বিষয়টি মাথায় রেখে নির্বিঘ্নে মহারাসলীলা উৎসব সম্পন্ন করতে নানামুখী উদ্যোগ হাতে নিয়ে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই অংশ হিসেবে (১৩ নভেম্বর) বুধবার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে মণিপুরী ললিতকলা একাডেমি ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেন সেনাবাহিনীর ৩৬ সদস্যের একটি দল। এতে নেতৃত্ব দেন, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নিয়ামূলসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।

পরিদর্শনকালে সেনাবাহিনীর সদস্যদের ওই এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মহারাসলীলা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলতে দেখা গেছে। এছাড়া নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আকাশে ড্রোন ক্যামেরা উড়িয়ে পুরো এলাকা

পর্যবেক্ষণ করতে তাদের দেখা গেছে।

সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব উপভোগ করতে স্থানীয় লোকজন ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ লাখেরও অধিক লোকসমাগম ঘটে। তারা জানান, এই উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের লক্ষে সেনাবাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সুন্দ ও সুশৃংখলভাবে উৎসব সমাপ্ত করতে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম