লাখাইয়ে জলমহাল নিয়ে সং ঘ র্ষে আ হ ত শতাধিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

লাখাইয়ে জলমহাল নিয়ে সং ঘ র্ষে আ হ ত শতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০১:২৯:২৮ পূর্বাহ্ন

লাখাইয়ে জলমহাল নিয়ে সং ঘ র্ষে আ হ ত শতাধিক

প্রতীকী ছবি


হবিগঞ্জের লাখাই উপজেলায় জলমহাল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৭০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াহারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জেলার লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াহারা গ্রামের বর্তমান ইউপি সদস্য আইয়ুব আলীর সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের স্থানীয় একটি মাছ ধরার জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকাল ৯টার দিকে একটি পক্ষ বাঁধ দেওয়ার চেষ্টা করলে অপরপক্ষ বাধা প্রদান করে। এ নিয়ে দুপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মমিন উদ্দিন বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী