মৌলভীবাজারে ডায়াবেটিস দিবস পালিত
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ডায়াবেটিস দিবস পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০২:৪৮:৫৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ডায়াবেটিস দিবস পালিত


“ডায়াবেটিস সুস্থতাই হোক আমাদের অঙ্গিকার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একটি র‌্যালি ডায়াবেটিস কার্যালয় থেকে বের হয়ে চৌমুহনা ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ডায়াবেটিস কার্যালয়ের সভাপতি ডা. এম এ আহাদ, সহ–সভাপতি দেলওয়ার হোসেন (বাচ্চু), সহ-সভাপতি সুরাইয়া বেগম চৌধুরী, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ ইউসুফ আলী, সদস্য প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, সদস্য ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান, সদস্য ডা. দিলসাদ পারভিন চৌধুরী, সদস্য সৈয়দ মুনিম আহমেদ রিমন, সদস্য ইফতেখার আহমেদ, সদস্য নিয়াজ রহমান শফিক, সাধারণ সম্পাদক কমলগঞ্জ আব্দুর রশিদ চৌধুরী প্রমুখ।

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৪ উপলক্ষে মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির উদ্যাগে জেলার বিভিন্ন ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলায় সপ্তাহব্যাপী ফ্রি ডায়াবেটিস রোগ নির্ণয় সেবা প্রদান করা হবে।

র‍্যালিতে ডাক্তার ও ডায়াবেটিস সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম