বিশ্বে ডলারের দাম আরও বাড়লো
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ PM

বিশ্বে ডলারের দাম আরও বাড়লো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৫:০৫:০০ AM

বিশ্বে ডলারের দাম আরও বাড়লো

ছবি: সংগৃহীত


ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন ডলারের মূল্য ঊর্ধমুখী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্বের অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দাম আরও বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে ডলারের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এখন ১৫৬ ইয়েন সমান এক ডলার। অন্যদিকে ২০২৩ সালের নভেম্বরের পর ইউরোর মূল্য কমে সর্বনিম্ন হয়েছে।

মনে করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন একদিকে যেমন বাণিজ্য শুল্ক বাড়াতে পারে তেমনি অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ নেবেন। এতে মূল্যস্ফীতি বাড়তে পারে। ফলে সুদের হার কমানোর ক্ষেত্রে ধীর গতি আসতে পারে।

ইউএস ডলার সূচকে আরও শূন্য দশমিক দুই শতাংশ যোগ হয়ে ১০৬ দশমিক ৬৯ হয়েছে। যা ২০২৩ সালের নভেম্বরের পর সর্বোচ্চ।

এর আগে বুধবারও ডলারের দাম বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয়। বার্কলেসের এফএক্স ও ইএম ম্যাক্রো কৌশলের প্রধান মিতুল কোটেচা বলেছেন, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণের পথে রিপাবলিকানরা। ফলে প্রেসিডেন্ট এজেন্ডা বাস্তবায়নে অধিকা ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট