কুলাউড়ায় ৭ শতাধিক ইয়া*বাসহ গ্রে প্তা র ১
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় ৭ শতাধিক ইয়া*বাসহ গ্রে প্তা র ১

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৫:৪৭:০৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় ৭ শতাধিক ইয়া*বাসহ গ্রে প্তা র ১

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণু পাশী (৪৫) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়ন এলাকা থেকে গ্রেপ্তারের করা হয়। পরে তাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কারাগারে প্রেরণ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত বিষ্ণু ওই ইউনিয়নের গাজীপুরের নতুন টিলা এলাকার মৃত আপানা পাশীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই মোহাম্মদ আলী ও সেনাবাহিনীর একটি টিম বুধবার রাত ১০টার দিকে নতুন টিলা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০৪ পিস ইয়াবাসহ বিষ্ণুকে গ্রেপ্তার করেন।

ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত বিষ্ণু পাশীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম