মৌলভীবাজারে সড়ক দু র্ঘ ট না য় আমেরিকা প্রবাসীর মৃ ত্যু
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সড়ক দু র্ঘ ট না য় আমেরিকা প্রবাসীর মৃ ত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৬:১৯:০৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সড়ক দু র্ঘ ট না য় আমেরিকা প্রবাসীর মৃ ত্যু

ছবি: নিজস্ব


মৌলভীবাজার সদর উপজেলার নতুন ব্রিজ এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমেরিকা প্রবাসী সাকিব চৌধুরী সোহান (১৭) নামে এক যুবক মারা গেছে। 

বুধবার (১৩ নভেম্বর) রাতে কামালপুর নতুন ব্রিজ এ ঘটনাটি ঘটে। সে মৌলভীবাজার  উপজেলার আখাইলকুরা গ্রামের মৃত কমরু মিয়া চৌধুরীর ছেলে।

নিহত সোহানের মামা এমদাদুর রহমান রেনু জানান, সোহান কিছুদিন হয় তাঁর মাকে নিয়ে আমেরিকা থেকে দেশে বেড়াতে এসেছে। বুধবার রাতে সে তাঁর নানাবাড়ি নালিহুরী থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কামালপুর নতুন ব্রিজ এর মধ্যস্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম