ছবি: নিজস্ব
ধর্ম যার যার উৎসব সবার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা (সরকার) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সমাজে শান্তি, ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। এক্ষেত্রে জাতি-ধর্ম,বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।
বুধবার ( ৬ সেপ্টেম্বর ) বিকেলে কোম্পানীগঞ্জে সনাতন ধর্মালম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শুধু মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও উন্নয়ন-অগ্রগতিরই প্রতীক নন, একইসঙ্গে তিনি অসাম্প্রদায়িক চেতনারও মূর্ত প্রতীক।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ; যেখানে প্রতিটি মানুষ তাঁর সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে। আপনারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যেন সারাজীবন এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রূপক চন্দ্র দাসের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নরেশ চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, জেলা পরিষদের সদস্যা তামান্না আক্তার হেনা, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোঃ জিয়াদ আলী, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান ফয়জুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আলাউদ্দিন, উপজেলা তাঁতি লীগের সভাপতি সাংবাদিক তারিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, পূজা উদযাপন পরিষদ নেতা কাজল রায়, পরিমল তালুকদার, শৈলন বৈদ্য নাথ,রিংকু বাবু,সুরঞ্জিত,সমর দাস সহ প্রমুখ।
এম সি




