বড়লেখায় জনসাধারণের চলাচলের রাস্তায় প্র*তিব*ন্ধকতার অ*ভিযোগ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৪ AM

আবর্জনা ও গাছের ডালপালা ফেলে পথ বন্ধের চেষ্টা, অপসারণে মা*মলা-হা*মলার হু*মকি

বড়লেখায় জনসাধারণের চলাচলের রাস্তায় প্র*তিব*ন্ধকতার অ*ভিযোগ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০৮:৫০:২৬ PM

বড়লেখায় জনসাধারণের চলাচলের রাস্তায় প্র*তিব*ন্ধকতার অ*ভিযোগ

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামে দীর্ঘদিন ধরে জনসাধারণের ব্যবহৃত একটি সংযোগ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। রাস্তার ওপর আবর্জনা, গাছ ও বাঁশের ডালপালা ফেলে চলাচলে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবন্ধকতা সরাতে গেলে মামলা-মোকদ্দমা ও ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ঘোলসা গ্রামের অর্ধশতাধিক বাসিন্দার স্বাক্ষরযুক্ত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ঘোলসা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে সোনাহর আলী, মহব্বত আলী ও এখলাছ আলী, মৃত আব্দুল জলিলের ছেলে নজরুল ইসলাম এবং সোনাহর আলীর ছেলে আলী আহমদকে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘোলসা গ্রামের রাজারগুল সরকারি রাস্তা থেকে পূর্বদিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়ক পর্যন্ত প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি কাঁচা সংযোগ সড়ক রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক শ বছর ধরে গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে আসছেন এবং এটি এলাকাবাসীর চলাচলের একমাত্র পথ।

তাদের অভিযোগ, রাস্তার পাশের জমির মালিক হওয়ায় অভিযুক্ত ব্যক্তিরা নিয়মিতভাবে রাস্তার ওপর গৃহস্থালির ময়লা-আবর্জনা, গাছের ডালপালা ও বাঁশ ফেলে রাখছেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।

ভুক্তভোগীদের ভাষ্য, বিষয়টি একাধিকবার অভিযুক্তদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। বরং স্থানীয়রা নিজেরা রাস্তা পরিষ্কার করতে গেলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং মামলা-মোকদ্দমার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ