সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৫ AM

লাইসেন্স দেখাতে ব্যর্থ কর্তৃপক্ষ, আগের দিন জরিমানার পর জেলা প্রশাসনের অভিযান

সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০৮:২৮:০৬ PM

সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা

ছবি:সংগৃহীত


সরকারি অনুমোদন (লাইসেন্স) না থাকায় সিলেট নগরীর মির্জাজাঙ্গাল রোডের আরটিএম সেইফওয়ে হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটি সিলগালা করে। এর আগে রোববার (১৯ জুলাই) একই হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে বৈধ লাইসেন্স প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববারের অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পরিচালনার বৈধ লাইসেন্স দেখাতে পারেনি। পরে সোমবার নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে লাইসেন্স জমা দেওয়ার সুযোগ দেওয়া হলেও কর্তৃপক্ষ তা প্রদর্শনে ব্যর্থ হয়। ফলে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেইন সজিব বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে লাইসেন্স প্রদর্শনের জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও তারা প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। তাই আইনানুগ ব্যবস্থা হিসেবে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র প্রদর্শন করতে পারলে আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং বিধি-বিধান পূরণ সাপেক্ষে হাসপাতালের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে।’

জানা গেছে, এর আগেও জেলা প্রশাসন হাসপাতালটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করেছিল। সে সময়ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, আরটিএম সেইফওয়ে হাসপাতালকে ঘিরে অতীতে চিকিৎসাসেবায় অব্যবস্থাপনা, রোগী ও স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অতিরিক্ত অর্থ আদায় এবং চিকিৎসায় অবহেলার অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে। এসব অভিযোগের মধ্যে কয়েকটি ঘটনায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনারও সৃষ্টি হয়েছিল।

তবে চিকিৎসা অবহেলা বা অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা প্রশাসনের সর্বশেষ এই অভিযান মূলত বৈধ লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ার ঘটনায় গৃহীত প্রশাসনিক ব্যবস্থা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ