বাড়িতে চার্জে থাকা অটোর সংযোগ খুলতে গিয়ে প্রা*ণ হারালেন অটোচালক
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ PM

বাড়িতে চার্জে থাকা অটোর সংযোগ খুলতে গিয়ে প্রা*ণ হারালেন অটোচালক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০৫:৪১:৫৮ PM

বাড়িতে চার্জে থাকা অটোর সংযোগ খুলতে গিয়ে প্রা*ণ হারালেন অটোচালক

সংগৃহীত


কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবুল হোসেন নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে খামার ঢেকিয়ারাম এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পান্ডুল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালেব।নিহত আবুল হোসেন (৫৫) পান্ডুল ইউনিয়নের খামার ঢেকিয়ারাম গ্রামের বাবুল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে আবুল হোসেন নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থেকে চার্জকৃত অটোর সংযোগ খুলতে গিয়ে অসাবধনতাবসত বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্বজনরা তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পান্ডুল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালেব বলেন, চার্জকৃত অটোর বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে আবুল হোসেনের মৃত্যু হয়েছে।উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা