মৌলভীবাজারের যুবলীগ নেতার বিচা*রের দাবিতে মা ন ব ব ন্ধ ন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারের যুবলীগ নেতার বিচা*রের দাবিতে মা ন ব ব ন্ধ ন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৯:৩৩:৪৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারের যুবলীগ নেতার বিচা*রের দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রত্যন্ত চা বাগানঘেরা গ্রাম পানিশাইল গ্রামে জমি দখল করে টর্চারসেল নির্মাণকারী যুবলীগ নেতা আব্দুর রকিব মন্টুর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাজনগর উপজেলার আখড়ারবাজারে শতাধিক মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  পানিশাইল সাতটি জানালাবিহীন রহস্যজনক ঘর নির্মাণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে কালবেলা। এরপরই আলোচনার জন্ম দেয় যুবলীগ নেতার এই আয়নাঘর।

মানববন্ধনে গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন, তজমুল আলী, জামাল মিয়া, আবুল কালাম, মইনুল ইসলাম নানু, মজর আলী, কুতুব মিয়া, আজিজুর রহমান প্রান্ত, নুরুল ইসলাম, কলা মিয়া প্রমুখ।

এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন।  পলাতক যুবলীগ নেতা মন্টুকে দেশে এনে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম