শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ১১:৫১:২০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

ছবি : সংগৃহীত


শ্রীমঙ্গলে পুলিশের পৃথক পৃথক অভিযানে ৬ আসামি গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) নভেম্বর শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই শহিদুল ইসলাম, এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মো. আনোয়ার হোসেন, এএসআই মো. নজরুল ইসলাম পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৬ আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, জিআর নং-১০৪/২২ (শ্রীঃ) এর সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত আসামি জেরিন চাবাগানের উমা শংকর কাহার এর ছেলে উত্তম কাহার (২৮), জিআর নং-৩৬/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত রতন মল্লিক এর ছেলে  সুমন বাল্মিকি দাস ওরফে সুমন দাস (২৩), রাধানগর লিচুবাড়ী এলাকার জিআর ১৬০/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি মো, মচনু মিয়ার ছেলে মোজাক্কিও হোসাইন রাফি (২৮, সিন্দুরখান ইউনিয়নের চারমারী গ্রামের নুরুল ইসলামের ছেলে জামাল মিয়া সে জিআর নং-৩৮৮/১৯ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত আসামি এবং নুরুল ইসলাম বাদশা জামাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়াও গত বৃহস্পতিবার এসআই আরিফুল ইসলাম ভূইয়া অভিযান চালিয়ে শ্রীমঙ্গলের বিদ্যাবিল চা বাগান থেকে জিআর মামলায় সাজপ্রাপ্ত আসামি দুলাল সবরের ছেলে পিযুষ সবরকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম