ছবি: নিজস্ব
মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ( ১৫ নভেন্বর) বিকেলে রেস্ট ইন হোটেল কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত আহবায়ক কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি বলেন আজ থেকে মৌলভীবাজার জেলার সকল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে আহবায়ক কমিটির মাধ্যমে মৌলভীবাজার জেলার সকল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে গঠন করা হবে।
আহবায়ক কমিটির দায়িত্ব তাদেরকেই দেওয়া হবে যারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করেছেন, সাংগঠনিক দক্ষতা রয়েছে, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন।
দল ও তৃণমূল নেতৃত্বকে সু-সংগঠিত করার লক্ষ্যে অবশ্যই মৌলভীবাজার জেলা বিএনপিকে ঢেলে সাজানো হবে। অপশক্তি ও ফ্যাসিবাদের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ গঠনে বিএনপি কাজ করে যাবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির প্রথম সভা মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সদস্য হাজী মুজিবুর রহমান।
জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, আব্দুর রহিম রিপন, মোশাররফ হোসেন বাদশা, এডভোকেট আবেদ রাজা, মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, বকশী মিছবাউর রহমান, মতিন বক্স, মাহাবুব ইজদানী ইমরান, এডভোকেট বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাশ চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আব্দুল হক, দুরুদ আহম্মদ, আশরাফুজ্জামান খাঁন নাহাজ, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ।
জৈন্তাবার্তা / সুলতানা




