ফের জেল গেট থেকে বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান জুয়েল আ ট ক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ফের জেল গেট থেকে বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান জুয়েল আ ট ক

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ০৯:৫৮:০২ পূর্বাহ্ন

ফের জেল গেট থেকে বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান জুয়েল আ ট ক

ছবি: নিজস্ব


মামলায় জামিনের পর কারাগার থেকে বের হওয়ার সময় ফের আটক হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল। 

সরকার পতনের পর বড়লেখা থানায় করা পাঁচটি মামলার এজাহার নামীয় আসামি বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর)জামিন পান। এরমধ্যে তিনটি মামলায় উচ্চ আদালত থেকে এবং দুটি মামলায় বড়লেখা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন হয়। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ জুয়েলকে গ্রেপ্তার করে। পরে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পক্ষে গত ২৫ নভেম্বর করা রাসেল আহমদের মামলায় (নং-২৯) সন্ধিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।   এরপর ডিবি তাকে মৌলভীবাজার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ওইদিন রাতেই পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পক্ষে করা একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েলকে বৃহস্পতিবার ডিবি পুলিশ জেলগেট থেকে গ্রেপ্তার পর আমাদের কাছে হস্তান্তর করে। গতকাল রাতেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় সা*পের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ*ত্যু
নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেফটিক ট্যাংকে মিলল কঙ্কাল, আটক ৪
আগামীকাল এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
সিলেটে হা/ম ও উ/পসর্গে মৃ/ত্যু বেড়ে ২০৫
কার্তিকের বৃষ্টিতে স্বস্তিতে গোয়াইনঘাটের কৃষকরা
গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতু নেই, দু/র্ভোগে ১০ গ্রামের মানুষ
১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
এবার রাধারমণের সমাধিস্থলে গান-বাজনা বন্ধের আবেদন
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ: সিসিক প্রশাসক
‘আকবরের ফাঁ/সি কার্যকর হলে রায়হানের আত্মাও শান্তি পাবে’- সালমা বেগম