পানিতে ডুবে প্রাণ গেলো মৃগী রোগীর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ AM

পানিতে ডুবে প্রাণ গেলো মৃগী রোগীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০৫:৩৭:৪০ AM

পানিতে ডুবে প্রাণ গেলো মৃগী রোগীর

পানিতে ডুবে প্রাণ গেলো মৃগী রোগীর


মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে আবেদ আহমদ (২১) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা গ্রামে ঘটনাটি ঘটে। আবেদ ওই গ্রামের মো. চেরাগ মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আবেদ ৪ বছর থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলো। সোমবার দুপুর ১টার দিকে নিজবাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে নামে আবেদ। একপর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবেদকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, আবেদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী