সিটি নির্বাচন বর্জন ইসলামী আন্দোলনের!
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ PM

সিটি নির্বাচন বর্জন ইসলামী আন্দোলনের!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০৮:১৭:১২ AM

সিটি নির্বাচন বর্জন ইসলামী আন্দোলনের!

সিটি নির্বাচন বর্জন ইসলামী আন্দোলনের!


সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী আন্দোলন (হাত পাখা)। সোমবার (১২ জুন) বিকেলে কেন্দ্র থেকে আসা এক সিদ্ধান্তের ভিত্তিতে এমন কথা জানালেন সিলেটে হাত পাখার মেয়র প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। 

তিনি বলেন- এ বিষয়ে আজ রাত ৮টায় মহানগরে শিবগঞ্জ উপশহর রোডের হাত পাখার প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, অনিয়মের অভিযোগ তুলে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের পাশাপাশি ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল শহরে ইসলামী আন্দোলনের প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের উপর হামলা হয়।

দুই সিটিতে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বরিশালের চাঁদমারি মাদ্রাসা সড়ক এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ইসলামী আন্দোলনের নেতারা। সেখানে দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দুই সিটি ভোটের ফলাফল প্রত্যাখ্যান এবং অপর দুটির ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম বলেন, ‘নির্বাচনের বুথগুলো নিয়ন্ত্রণে রেখে তারা বিভিন্ন পর্যায়ে অনিয়ম করেছে। মারাত্মক অনিয়মের প্রতিবাদে আমরা বরিশালের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করছি। সঙ্গে খুলনার ফলাফলও আমরা প্রত্যাখ্যানের ঘোষণা করছি। আর সিলেট ও রাজশাহীতে নির্বাচনে আমাদের প্রার্থী রয়েছে, সেই নির্বাচন বয়কটের ঘোষণা দিচ্ছি। যেহেতু সুন্দর পরিবেশ নেই, তাই তারা নির্বাচন করবে না।’

নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেন চরমোনাই পীর। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করেছেন তিনি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন