সিলেটে চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রচারণা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ PM

সিলেটে চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রচারণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০৮:২৩:০৭ AM

সিলেটে চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রচারণা

সিলেটে চলছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রচারণা


আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। পৌরসভা থেকে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় সিলেট সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ। ইভিএম নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বিধা তাকলেও ইভিএমের মাধ্যমেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে তাদের পছন্দের প্রার্থীদের।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে যাতে মহানগরবাসী কোন দ্বিধা ছাড়াই ভোট দিতে পারেন সেজন্য সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণায় ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে।

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্যালয়ের উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান, ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য প্রচারণা চালানো হচ্ছে। যেখানে ইভিএম এর যাবতীয় বিষয় সম্পর্কে জানানো হচ্ছে। এছাড়া ওয়ার্ডগুলোতে গত ৭ জুন থেকে ডেমো ভোটের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

২৭ ওয়ার্ড নিয়ে সিলেট সিটি করপোরেশন থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নেয়ে সিসিকে এখন মোট ওয়ার্ড সংখ্যা ৪২টি। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটর রয়েছেন ৬ জন। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫ টি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন