সাবেক ক্রিকেটার দুর্জয়ের বি রু দ্ধে দুদ*কের মা ম লা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ PM

সাবেক ক্রিকেটার দুর্জয়ের বি রু দ্ধে দুদ*কের মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৪ ০৫:১৮:৪৬ AM

সাবেক ক্রিকেটার দুর্জয়ের বি রু দ্ধে দুদ*কের মা ম লা

ছবি: সংগৃহীত


প্রায় সাড়ে ১১ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মানিকগঞ্জ-১ সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১৮ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পরিচালক আবুল হাসনাত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক ক্রিকেটার দুর্জয় সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ওই অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় তার নামে মামলা দায়ের করা হয়েছে। 

অভিযোগ রয়েছে, দুর্জয় মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে ৪ কোটি ২২ লাখ টাকা গ্রহণ করেছেন। এছাড়া তার নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। এছাড়াও অবৈধভাবে আরিচা নৌ-টার্মিনালের পাশে বিআইডব্লিউটির জমি দখল করে আত্মসাতের অভিযোগ রয়েছে। 

আরও অভিযোগ রয়েছে, তার নামে বৈকন্ঠপুর, ঘিওর, মানিকগঞ্জে ১২ বিঘা জমি, মানিকগঞ্জ শহরে ১ তলা বাড়ি, বিভিন্ন ব্যাংকে ও ব্যবসায় বিনিয়োগসহ কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। তার আত্মীয়-স্বজন সিন্ডিকেট করে নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। 

এদিকে দুদকের অনুসন্ধানে দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদের তথ্যের প্রাথমিক সত্যতাও মিলেছে। এর আগে গত ২ সেপ্টেম্বর দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট