মাদরাসার মেঝেতে পড়ে ছিল নবজাতক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

মাদরাসার মেঝেতে পড়ে ছিল নবজাতক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১২/২০২৪ ১০:০৯:২৬ পূর্বাহ্ন

মাদরাসার মেঝেতে পড়ে ছিল নবজাতক

ছবি: সংগৃহীত


বরগুনার বামনা উপজেলার একটি মাদরাসার মেঝে থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এক নারী। বর্তমানে শিশুটি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিখাত আরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা ডিএসআর দাখিল মাদরাসা ভবনের নিচতলার মেঝেতে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাতের আঁধারে কে বা কারা কাপড়ে পেঁচিয়ে মাদরাসার নিচতলার মেঝেতে নবজাতকটিকে ফেলে রেখে যায়। সকালে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে দেখতে পান। তবে মৃত ভেবে অনেকেই শিশুটির কাছে যাননি। খবর পেয়ে মাদরাসা সংলগ্ন বাসিন্দা মাহফুজা বেগম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ওই এলাকার সৌদি প্রবাসী নামের একটি হাসপাতালে নিয়ে যান। পরে বিকেলের দিকে ইউএনওসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শিশুটিকে উদ্ধার করা মাহফুজা বেগম বলেন, প্রথমে দেখে মনে হয়নি শিশুটি বেঁচে আছে। পরে নিজের সন্তানের মতো করেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে ইউএনও নিখাত আরা বলেন, বর্তমানে শিশুটি সুস্থ আছে। জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন