মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাতে উপজেলার পাখিয়ালাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম সুন্দর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়ের করা একটি রাজনৈতিক মামলার ৩ নম্বর আসামি। এ ছাড়া সম্প্রতি দায়ের করা একটি স্থানীয় মারামারির মামলাতেও তিনি আসামি। বুধবার রাতে অভিযান চালিয়ে পাখিয়ালাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ রফিকুল ইসলাম সুন্দরের জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার পুলিশ স্কটের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়।
জৈন্তাবার্তা/আরআর




