বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ আ ট ক ১৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ আ ট ক ১৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৪ ১০:৩০:৪৩ পূর্বাহ্ন

বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ আ ট ক ১৬

ছবি: সংগৃহীত


অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন ধান্যখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- সাতক্ষীরার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুরের বনানী শিকদার (৩৫), যশোরের শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়ার জিহাদ (২৭), মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম (৩২)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ভালো কাজের আশায় তারা গত ১৮ এবং ২১ মার্চ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তী দালালের মাধ্যমে আজ বুধবার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে ছয়জনকে শার্শা থানায় এবং ১০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন