সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ বিকল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ বিকল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৪ ০৯:২৯:৪৮ পূর্বাহ্ন

সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ বিকল

ছবি: সংগৃহীত


সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ গ্রীন লাইন যান্ত্রিক সমস্যার কারণে সাগরে বিকল হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরে যাত্রীসহ কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভিড়তে সক্ষম হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রীন লাইন জাহাজের ম্যানেজার সুলতান আহমদ।

ম্যানেজার জানান, বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে ৭১ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করে গ্রীন লাইন জাহাজ। প্রায় আড়াই ঘণ্টা জাহাজ চালানোর পরে সাগরের ঢেউয়ের পানি পড়ে জাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে জাহাজটি কক্সবাজার উদ্দেশ্যে রওয়ানা না করে কোনোরকম মেরিন ড্রাইভের বড় ডেইলের সৈকতে ভিড়তে সক্ষম হয়।

খবর পেয়ে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশের টিম ও টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ গ্রীন লাইন জাহাজের কতৃর্পক্ষ ঘটনাস্থলে পৌঁছান। সেখানে যেসব পর্যটক রয়েছেন তাদের নিদিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন