ধ র্ষ ণে র অভিযোগে কারাগারে চিকিৎসক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

ধ র্ষ ণে র অভিযোগে কারাগারে চিকিৎসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ১০:০৫:৫১ পূর্বাহ্ন

ধ র্ষ ণে র অভিযোগে কারাগারে চিকিৎসক

প্রতীকী ছবি


বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের শিক্ষক ডা. শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বরিশাল নগরীর ধান গবেষণা রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল বলেন, আসামিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে তার পক্ষে কেউ জামিন আবেদন করেনি। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ব‌লেন,গতকাল বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। বাদী কুড়িগ্রামের রৌমারী এলাকার বাসিন্দা এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের ছাত্রী বলে জানা গেছে। অভিযুক্ত চিকিৎসক ঢাকার উত্তর খান থানার মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, ২০১৬ সালে আসামি শাকিলের সঙ্গে পরিচয় হয় বাদীর।

তখন অভিযুক্ত ঢাকা সিটি কলেজের ছাত্র ছিলেন। তখন বাদী ঢাকার হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। পরিচয়ের পর তাদের দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ওসি মিজানুর আরো বলেন, তাদের প্রেম চলাকালে আসামি শাকিল আহম্মেদ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে চাকরিতে যোগ দেন।এরপর থেকে তিনি বরিশালে বসবাস শুরু করেন। বরিশালে এনে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ ২৪ ডিসেম্বর বিয়ের কথা কথা বলে বাদীকে বরিশালে আসতে বলেন অভিযুক্ত। পরে সেখানেও ধর্ষণ করেন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন