এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধা ক্কা য় ৫ জন নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধা ক্কা য় ৫ জন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ০৩:০৬:৪১ পূর্বাহ্ন

এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধা ক্কা য় ৫ জন নি হ ত

ছবি: সংগৃহীত


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জের সীমান্তবর্তী ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন। বাকিদের ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি দুপুর ২টার দিকে বলেন, টোল দেওয়ার জন্য মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে বেশ কয়েকজন হতাহত হয় বলে শুনেছি। আমরা যাওয়ার আগেই হতাহতদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমরা গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। এ ঘটনায় একটি লেনে যানবাহন চলাচল আধা ঘণ্টা বন্ধ ছিল। এখন স্বাভাবিক রয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন