চাঁ দা বা জি করতে গিয়ে জনতার হাতে আটক ভু*য়া পুলিশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

চাঁ দা বা জি করতে গিয়ে জনতার হাতে আটক ভু*য়া পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ১০:১৩:০৫ পূর্বাহ্ন

চাঁ দা বা জি করতে গিয়ে জনতার হাতে আটক ভু*য়া পুলিশ

ছবি: সংগৃহীত


দিনাজপুরের বিরামপুরে ডিএসবি পুলিশ পরিচয়ে বিভিন্ন কৌশলে অর্থ দাবির অভিযোগে ওমর ফারুক (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ শাহাবাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ওমর ফারুক দিনাজপুর সদর উপজেলার পাঁচকুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজে ভুয়া পুলিশ সদস্য বলে স্বীকার করেন ওমর ফারুক। পরে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় বকুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের বকুল হোসেনের বাড়িতে গিয়ে নিজেকে ডিএসবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করেন ওমর ফারুক। এসময় পরিবারের লোকজন পুলিশের পরিচয়পত্র দেখতে চাইলে তিনি হুমকি দেন। একপর্যায়ে ওই বাড়িতে গ্রামের লোকজন জড়ো হয়ে তাকে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাকে আটক করে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, গ্রামের এক বাড়িতে ডিএসবি পুলিশ পরিচয়ে অর্থ দাবি করার সময় এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন