সচিবালয়ের কাগজ ভেবে দুটি ট্রাক আট*কালো জনতা, অতঃপর...
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সচিবালয়ের কাগজ ভেবে দুটি ট্রাক আট*কালো জনতা, অতঃপর...

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৪ ১০:৫৩:২৯ পূর্বাহ্ন

সচিবালয়ের কাগজ ভেবে দুটি ট্রাক আট*কালো জনতা, অতঃপর...

ছবি: সংগৃহীত


সচিবালয়ের নথি সন্দেহে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল অফিসের পুরোনো কাগজপত্রসহ দুটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর কাউনিয়া থানার কাগাশুরা এলাকা থেকে ট্রাক দুটিকে আটক করা হয়।

তবে কাগজ তল্লাশি করে আপত্তিকর কিছু না পেয়ে ট্রাক দুটিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।

তিনি বলেন, বহু বছরের পুরোনো কাগজপত্র সেই সঙ্গে কিছু কাঠের ভেঙে যাওয়া মালামাল পুড়িয়ে ফেলার জন্য বরিশালের ময়লা খোলাতে পাঠানো হয়েছিল। কিন্তু ট্রাক ড্রাইভার মালামাল বিক্রি করে দিতে চাইছিলেন। এই কারণে ঘটনাস্থলে না গিয়ে তিনি অন্যত্র যাওয়ায় স্থানীয় মানুষের সন্দেহ হয়। তারা ট্রাক দুটি আটক করলে আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বুঝিয়ে ট্রাক দুটি অফিসে ফেরত নিয়ে আসি। পরবর্তীতে আবার মালামাল পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হবে।

কাউনিয়া থানার পুলিশ সদস্য আনিসুর রহমান বলেন, স্থানীয় জনতা কাগজপত্র দেখে ঢাকা সচিবালয়ের কাগজ সন্দেহ করে আটক করেছিলেন। পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বক্তব্য ও কাগজপত্র তল্লাশি করে আপত্তিজনক কিছু না পাওয়ায় লিখিত বক্তব্য নিয়ে ট্রাক  ছেড়ে দেওয়া হয়েছে।

কাগাশুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু বলেন, ট্রাক দুটিকে জনতা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখায় ও বিপুল সংখ্যক অফিসিয়াল কাগজ দেখে আটক করেছিল। পরে শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী এসে ছাড়িয়ে নিয়ে যান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন