পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী কাবেরীর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী কাবেরীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ১০:৪০:০০ পূর্বাহ্ন

পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী কাবেরীর

ছবি : সংগৃহীত


চট্টগ্রাম নগরীর চকবাজার থানার দেবপাহাড় এলাকার একটি বাসা থেকে কক্সবাজার আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক এড়াতে তিনি বাড়ির ছাদের পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা হুমায়ুন কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।

চকবাজার থানার এসআই হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আটক এড়াতে তিনি পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, আটক মহিলা নেত্রীকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন