নানার বাড়িতে বেড়াতে গিয়ে প্রা ণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

নানার বাড়িতে বেড়াতে গিয়ে প্রা ণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৪ ১১:৩৪:০২ পূর্বাহ্ন

নানার বাড়িতে বেড়াতে গিয়ে প্রা ণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত


ফেনীর পরশুরামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে বন্যায় সৃষ্ট বেড়িবাঁধের গর্তে পড়ে রিদোয়ান ইসলাম রাদিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার সাতকুচিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাদিব ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের রিপনের ছেলে। সে আনন্দপুর মাদরাসার নূরানী বিভাগের ২য় জামাতের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, রাদিব উপজেলার সাতকুচিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। 

শনিবা বেলা সাড়ে ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বন্যায় কহুয়া নদীর বেড়িবাঁধের ভাঙনে সৃষ্ট গর্তে পড়ে যায়। 

নিহতের মা জোবেদা আক্তার সাথী বলেন, তার (রাদিব) সঙ্গে থাকা শিশুরা খবর দিলে সেখানে গিয়ে গর্ত থেকে রাদিবকে উদ্ধার করি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ আছর স্থানীয় ইদগাহ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। 

এ বিষয়ে পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, শিশুর পরিবার মরদেহ দাফনের পর বিষয়টি অবগত করেছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন