সিএনজি স্টে শ ন ব ন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সিএনজি স্টে শ ন ব ন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৫ ০৯:৩৫:৩৫ পূর্বাহ্ন

সিএনজি স্টে শ ন ব ন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমল

ছবি : সংগৃহীত


সারা দেশের সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমানো হয়েছে। আজ (১ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল পুনর্নির্ধারণের বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশনে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল ২ ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

গ্যাসের সংকট থাকা সত্ত্বেও গ্যাসের রেশনিং কেন কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, ‘সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজিচালকদের আন্দোলন-ধর্মঘটকে বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: