বছরের প্রথম ৪ দিনে এলো সাড়ে ২২ কোটি ডলারের রেমিট্যান্স
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বছরের প্রথম ৪ দিনে এলো সাড়ে ২২ কোটি ডলারের রেমিট্যান্স

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ১১:৫৬:১০ পূর্বাহ্ন

বছরের প্রথম ৪ দিনে এলো সাড়ে ২২ কোটি ডলারের রেমিট্যান্স

ছবি : সংগৃহীত


চলতি বছরের প্রথম চার দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এই সময়ে গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৫ কোটি ৬৬ লাখ ডলার।  

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারির প্রথম চার দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৭ কোটি ২২ লাখ ডলার এসেছে। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলো ১৪ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪ লাখ ৪০ হাজার ডলার।  

২০২৪ সালের ডিসেম্বরে দেশে রেকর্ড ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ।  

২০২৪ সালে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ ডলার। এর মধ্যে জানুয়ারিতে এসেছে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার। এপ্রিলে এ সংখ্যা ছিল ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার, আর মে মাসে বেড়ে দাঁড়ায় ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলারে।  

জুনে সর্বোচ্চ ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসলেও জুলাইয়ে তা কমে দাঁড়ায় ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলারে। আগস্টে রেমিট্যান্স বেড়ে হয় ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার। সেপ্টেম্বরে এ সংখ্যা ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলারে উন্নীত হয়। অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার এবং ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আসে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের