কি কারণেই বারবার বোলিং পরীক্ষায় ফেল করছেন সাকিব?
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ AM

কি কারণেই বারবার বোলিং পরীক্ষায় ফেল করছেন সাকিব?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৫ ১০:১৮:২৪ AM

কি কারণেই বারবার বোলিং পরীক্ষায় ফেল করছেন সাকিব?

ছবি : ফাইল ফটো


১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। এর আগে কখনই সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেননি কেউ। ক্যারিয়ারের সায়াহ্নে এসে কেন তবে বোলিং নিষেধাজ্ঞায় পড়তে হলো সাকিবকে?

ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলতে গিয়ে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠে সাকিবের বিরুদ্ধে। বার্মিংহ্যামের লাফবোরোতে কদিন পরই অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সেই পরীক্ষায় হন অকৃতকার্য।

এরপর ভারতের চেন্নাইয়ে আসেন পরীক্ষা দিতে। এবারও সাকিব পাস করতে পারেননি। চেন্নাইয়ে বোলিং পরীক্ষাতেও এসেছে, সাকিবের অ্যাকশন অবৈধ।

এত বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর শেষ সময়ে এসে কেন এমন হলো? বিসিবির বোর্ডের উচ্চপর্যায়ের এক সূত্র জানালো চাঞ্চল্যকর এক তথ্য।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাম হাতের তর্জনী ভেঙে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ না খেলে দেশে ফিরে আসেন সাকিব।

এরপর গত বছরের সেপ্টেম্বরে ভারতের মুরালি কার্তিক বাংলাদেশের বিপক্ষে টেস্টে ধারাভাষ্য দিতে গিয়ে বলেছিলেন, সাকিবের নাকি আঙ্গুলে অস্ত্রোপচার হয়েছে। সেটি তাকে জানিয়েছেন।

যদিও বিসিবির পক্ষ থেকে সাকিবের অস্ত্রোপচারের বিষয়টি তখন নিশ্চিত হওয়া যায়নি। তবে আঙুলে ফ্র্যাকচার ছিল। সেটি সবারই জানা।

আজ (শনিবার) চেন্নাইতে দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিব ফেল করার পর বোর্ডের উচ্চপর্যায়ের এক সূত্র জানিয়েছে, সাকিবের আঙুলে ফ্র্যাকচারের পর থেকেই বল ঘোরাতে সমস্যা হচ্ছে। টার্ন করাতে গিয়ে হাতে বেশি প্রেসার পড়ছে। সেটি থেকে সমস্যা হতে পারে।

তেমন হলে সাকিবের চোট সমস্যা যতদিন পুরোপুরি সেরে না উঠবে, বোলিং অ্যাকশন শোধরানো কঠিন। বয়সটাও ৩৭ পেরিয়েছে। সাকিবের ক্যারিয়ার কি তবে শেষই হয়ে গেলো?

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ