মৌলভীবাজারে স্ত্রীকে হ*ত্যা করল স্বামী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ AM

মৌলভীবাজারে স্ত্রীকে হ*ত্যা করল স্বামী

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৫ ০৭:৪০:০২ AM

মৌলভীবাজারে স্ত্রীকে হ*ত্যা করল স্বামী

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলেপুর গ্রামে দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) হত্যার অভিযোগে স্বামী আজাদ মিয়া (৪২) থানায় আত্মসমর্পণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে পারিবারিক কলহের জেরে আজাদ মিয়া তার স্ত্রী মনোয়ারাকে ওড়না দিয়ে শ্বাসরুদ্ধ  করেন। ঘটনার পর তিনি নিজেই কমলগঞ্জ থানায় গিয়ে বিষয়টি স্বীকার করেন। স্থানীয়রা জানান, আজাদ মিয়া কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হোসন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজাদ মিয়াকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ