পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ AM

পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০১:১০:২৩ AM

পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস

ছবি : ফাইল ফটো


বল হাতে দারুণ সময় পার করছেন নাহিদ রানা। আন্তর্জাতিক থেকে ঘরোয়া, সবখানেই তার গতির ঝড়ে পুড়ছে ব্যাটাররা। সাফল্যের চূড়া বেয়ে এবার প্রথমবারের মতো বিদেশী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন এই পেসার। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দল পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছে রানাকে। বাবর আজমের অধিনায়কত্বে খেলবেন বাংলাদেশের এই দ্রুতগতির পেসার।

এছাড়া লিটন কুমার দাসকে দলে ভিড়িয়েছে করাচি কিংস আর রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। পিএসএল ড্রাফটের রাউন্ড ওয়ানে ‘গোল্ড’ ক্যাটাগরিতে নাহিদকে দলে টেনেছে পেশোয়ার জালমি। লাহোরের হুজুরি বাগে অনুষ্ঠিত ড্রাফটে পাকিস্তানি অলরাউন্ডার হুসেইন তালাত ও নাহিদ রানাকে নিয়ে গোল্ড ক্যাটাগরি শেষ করে পেশোয়ার জালমি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ