লম্বা সময়ের জন্য ছি*টকে গেলেন মার্তিনেজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

লম্বা সময়ের জন্য ছি*টকে গেলেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৫ ০১:৩৮:২০ পূর্বাহ্ন

লম্বা সময়ের জন্য ছি*টকে গেলেন মার্তিনেজ

ছবি সংগৃহীত


স্প্যানিশ সুপারকাপের ফাইনালটা বেশ ভালোই গিয়েছে বার্সেলোনার জন্য। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে রীতিমতো উড়িয়েই দিয়েছে ৫-২ গোলের বড় জয়ে। সঙ্গে পেয়েছে হ্যান্সি ফ্লিক যুগের প্রথম শিরোপার দেখা। তবে এই ম্যাচেই একটা বড়সড় দুঃসংবাদও আছে বার্সেলোনার জন্য। দলের রক্ষণভাগের বড় ভরসা ইনিগো মার্তিনেজও পড়েছেন ইনজুরির কবলে। 

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে ছিলেন শুরুর একাদশে। ২৯ মিনিটেই যদিও মাঠ ছাড়তে হয় অস্বস্তির কারণে। স্প্যানিশ সংবাদমাধ্যম এসএ-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সি এই ফুটবলারের ডান পায়ের ফিমোরাল বাইসেপসে পেশিতে চিড় ধরেছে তার। যার কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ এই ডিফেন্ডারকে।

মার্টিনেজের ইনজুরিতে বড় ধাক্কা খেলো বার্সেলোনা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলেছেন তিনি। হ্যান্সি ফ্লিকের বর্তমান প্লেয়িং স্টাইলের বড় অংশই ছিলেন ৩৩ বছর বয়েসী এই স্প্যানিশ ডিফেন্ডার। ট্রিবিউনাসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, অন্তত দেড়মাসের জন্য তার সার্ভিস পাবে না বার্সেলোনা। এসময় তাদের সূচিতে আছে ৯ ম্যাচ। যেখানে রিয়াল বেতিস, ভ্যালেন্সিয়া এবং সেভিয়ার মতো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। চ্যাম্পিয়ন্স লিগে আছে আতালান্টা এবং বেনফিকার বিপক্ষে ম্যাচও।

ইনজুরি কাটিয়ে সুপার কাপের ফাইনাল দিয়েই মাঠে ফেরেন আরেক ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, বার্সা ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন তিনি। তবে রোববার সেই গুঞ্জন উড়িয়ে দেন বার্সা কোচ।

ইনিগো মার্তিনেজ ছাড়াও বার্সেলোনার স্কোয়াডে এই মুহুর্তে ইনজুরিতে আছেন দলের মূল গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। জার্মান এই গোলরক্ষক অবশ্য পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে চলে গিয়েছেন এসিএল ইনজুরির কারণে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন