চার-ছক্কার হিসেবে আ ই পিএ ল কে টেক্কা দিচ্ছে বি পি এ ল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

চার-ছক্কার হিসেবে আ ই পিএ ল কে টেক্কা দিচ্ছে বি পি এ ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৫ ১১:৩২:১৬ পূর্বাহ্ন

চার-ছক্কার হিসেবে আ ই পিএ ল কে টেক্কা দিচ্ছে বি পি এ ল

ছবি : সংগৃহীত


টিকিট নিয়ে হানাহানি আর ভাঙচুর। বিপিএলের আগে নেই ক্যাপ্টেন্স ডে, নেই আনুষ্ঠানিক ফটোশ্যুট। একাধিক বিতর্ক মাথায় নিয়ে শুরু হয়েছিল ২০২৫ সালের বিপিএল। কিন্তু মাঠের ক্রিকেটে দেখা গিয়েছে বিপুল দর্শক। আর তাদের বিনোদিত করেছে মাঠের ক্রিকেট। টি-টোয়েন্টির প্রাণ রান। আর সেটাই এবারের আসরে দেখা গেল পুরোদমে। 

বিপিএলের এগারো আসরের মাঝে এবারেই উদ্বোধনী দিনে রান উঠেছে ৭০০ এর বেশি। প্রথম দিনের রানের উৎসব যে আকস্মিক ছিল না তার প্রমাণ মেলে আসরের পরবর্তী দিনগুলোতে। এখন পর্যন্ত এবারের বিপিএলে হয়েছে ২০ ম্যাচ। তাতে ৪০ ইনিংসে ৮ বারই পার হয়েছে দলীয় ২০০ রান। যার অর্থ, প্রতি ৫ ইনিংসে একটি করে ২০০ ছাড়ানো দলীয় সংগ্রহ দেখা গিয়েছে এবারে। 

চলতি বিপিএলে ম্যাচপ্রতি গড়ে ১৭ এর বেশি ছয় দেখা গিয়েছে। এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ ঘরোয়া আসরে হয়েছে ৩৪২ ছক্কা। ম্যাচপ্রতি ছক্কা ১৭ দশমিক ১। আর এই সংখ্যাটা টেক্কা দিচ্ছে আইপিএলের গত আসরের সঙ্গে। ২০২৪ আইপিএলের ৭৪ ম্যাচে ছিল ১ হাজার ২৬০ ছয়ের মার। যার অর্থ, ম্যাচপ্রতি ছিল ১৭ দশমিক ০৭২ ছক্কা। তবে ২০২৩ আইপিএলে একেকটি ম্যাচে ছিল ১৫ টি ছক্কা। 

বলের হিসেবেও আইপিএল থেকে খুব একটা পিছিয়ে নেই এবারের বিপিএল। ২০২৪ আইপিএলে প্রতি ১৩ বলে ১টি করে ছক্কা দেখা গিয়েছিল। আর এবারের বিপিএলে ১৩ দশমিক ৩৩ বলে একেকটি ছক্কা দেখেছেন দর্শকরা। 

চারের ক্ষেত্রে অবশ্য একটু পিছিয়েই আছে বিপিএল। ২০ ম্যাচে এবারের বিপিএল দেখেছে ৫৭১টি চারের মার। ম্যাচপ্রতি হয়েছে ২৮টির বেশি চার। আইপিএলে ২০২৪ সালে ৭৪ ম্যাচে গড়ে হয়েছে ২৯ দশমিক ৩৭টি বাউন্ডারি। অবশ্য পাকিস্তানের পিএসএল আরও খানিক এগিয়ে। পিএসএলে গত আসরে প্রতি ম্যাচে হয়েছিল ৩০টির বেশি চার। 

এমনকি চার ও ছক্কার এই হিসেবে চলমান এসএ টোয়েন্টিকেও ছাড়িয়ে গিয়েছে বিপিএল। দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজ লিগের তুলনায় রানেও বিপিএল ঢের এগিয়ে। মাঠের বাইরের সব বিতর্ক ছাপিয়ে মাঠে এই রানের উৎসবটাই হয়ত এবারের বিপিএলের সবচে বড় আকর্ষণ। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন