মাঝপথেই বিপিএল শেষ সিলেট স্ট্রাইকার্সের রাকিম কর্নওয়ালের
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৯ AM

মাঝপথেই বিপিএল শেষ সিলেট স্ট্রাইকার্সের রাকিম কর্নওয়ালের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ০১:৩২:৪৯ AM

মাঝপথেই বিপিএল শেষ সিলেট স্ট্রাইকার্সের রাকিম কর্নওয়ালের

ছবি সংগৃহীত


আন্তর্জাতিক ক্যারিয়ার তাঁর খুব একটা উজ্জ্বল হয়নি এখনো। ১০ টেস্টেই থেমে আছে রাকিম কর্নওয়ালের আন্তর্জাতিক ক্যারিয়ার। ক্যারিয়ার যেমনই হোক, তাঁর উপস্থিতি বিশেষ নজর কাড়বেই। কর্নওয়াল এবার বিপিএলে এসেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে। তাঁর টুর্নামেন্ট শেষ মাঝপথেই। কুঁচকির চোটে পড়ে তাঁর বিপিএল শেষ।

বিপিএল খেলতে যেদিন ঢাকায় এলেন, একটা বিশেষ ব্যাট (মুগুর বলাই ভালো) নিয়ে তাঁর শ্যাডো করার ভিডিও পোস্ট করে সিলেট ফেসবুকে বার্তা দিল, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য!’ তুফান আর তোলা হয়নি কর্নওয়ালের। ২০২৫ বিপিএলে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেনি। নামের পাশে যোগ করতে পেরেছেন ২২ রান। তুলনামূলক বোলিংয়ে কিছুটা সফল, ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যদিও বিপিএল খেলতে আসার আগে কর্নওয়াল ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিগ সুপার ফিফটিতে ভালোই ছন্দে ছিলেন। বিপিএলে সেটির প্রতিফলন খুব একটা দেখা যায়নি।

গত দুই সপ্তাহে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় মনে হয়েছে, খেলার বাইরে বেশির ভাগ সময় হোটেল রুমে কাটাতে পছন্দ করেন স্বল্পভাষী কর্নওয়াল। অনুশীলনে তাঁর অংশগ্রহণও ছিল সীমিত। অনুশীলন করার চেয়ে সতীর্থদের অনুশীলন দেখতেই যেন তাঁর আনন্দ! কর্নওয়ালের শারীরিক গঠন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সেটার কারণও আছে। আধুনিক ক্রিকেটে যেখানে প্রায় সব ক্রিকেটার ফিটনেস নিয়ে অনেক কাজ করেন, সেখানে কর্নওয়াল একেবারেই ভিন্ন স্রোতের খেলোয়াড়। তাঁর অভিধানে যেন জিম, ফিটনেস, রানিং—এ শব্দগুলো একেবারেই অনুপস্থিত। স্কিল, টেকনিক আর বুদ্ধিই যেন তাঁর মূল শক্তি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ