একপেশে লড়াইয়ে ঢাকাকে হারালো বরিশাল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

একপেশে লড়াইয়ে ঢাকাকে হারালো বরিশাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৫ ১১:২৩:৫৬ পূর্বাহ্ন

একপেশে লড়াইয়ে ঢাকাকে হারালো বরিশাল

ছবি : সংগৃহীত


আগের ম্যাচ বড় ব্যবধানে জিতে ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়া ঢাকা আবার হারের স্বাদ পেলো। একপেশে লড়াইয়ে তাদের ৮ উইকেটে হারিয়েছে বরিশাল। থিসারা পেরেরার দলের ১৩৯ রান ৪ ওভার থাকতেই টপকে যায় রিশাল। সর্বোচ্চ ৬১ রান করেন তামিম ইকবাল। এছাড়া এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা ডেভিড মালান করেন ৪৯ রান। এবার ১৩৯ রানেই শেষ ঢাকা 

আগের ম্যাচেই ২৫৪ রান করেছিল ঢাকা। তবে পরের ম্যাচেই ফিরে এলো তাদের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। ছন্দহীন ব্যাটিংয়ে ফরচুন বরিশালের বিপক্ষে ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে গেছে ঢাকা। 

একপ্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ৬২ রান করেন তানজীদ হাসান তামিম। ১৭তম ওভারে আউট হওয়ার আগে তার ৪৪ বলের ইনিংসে আসে ২টি চার ও ৪টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ফরমানুল্লাহ। ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় এই ইনিংসটি খেলেন তিনি। এছাড়া লিটন দাস ১৩, মোসাদ্দেক হোসেন ১১ ও সাব্বির রহমান করেন ১০ রান। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন