সিলেটে শুরু ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ AM

সিলেটে শুরু ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ১০:৪৩:৪০ AM

সিলেটে শুরু ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’

প্রতীকী ছবি


‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এতে জেলার ১৩টি উপজেলার ১৩টি কলেজ ও সিলেট সিটি কর্পোরেশনের ৩টি কলেজসহ সর্বমোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে।

শনিবার সকাল ১০ টায় সিলেট জেলা স্টেডিয়ামের টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেট এর সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামান ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.), সিলেট এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, অংশগ্রহণকারী কলেজসমূহের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলার ফুটবল রেফারীবৃন্দ প্রমুখ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজ ৩-০ গোলে কোম্পানীগঞ্জের শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে বিজয়ী হয়।

টুর্নামেন্টের আজ ১৯ জানুয়ারির ম্যাচ :

১ম ম্যাচ (বেলা ১০.০০ টা) : গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট, সিলেট বনাম উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ, বিশ্বনাথ, সিলেট।

২য় ম্যাচ (বেলা ১২.০০ টা) : এম সি কলেজ সিলেট বনাম ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট।

৩য় ম্যাচ (বেলা ০২.০০ টা) : জৈন্তিয়া ডিগ্রি কলেজ, জৈন্তাপুর, সিলেট বনাম সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সেনানিবাস, সিলেট।

৪র্থ ম্যাচ (বেলা ০৩.৩০ টা) : কুড়ার বাজার কলেজ, বিয়ানীবাজার, সিলেট বনাম বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত