মালানের ফিফটিতে চট্টগ্রামকে হা রা ল বরিশাল
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৫ AM

মালানের ফিফটিতে চট্টগ্রামকে হা রা ল বরিশাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৫:৩৩:৩৬ AM

মালানের ফিফটিতে চট্টগ্রামকে হা রা ল বরিশাল

ছবি : সংগৃহীত


পাওয়ার প্লেতেই ৫ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে চিটাগাং কিংস। এরপর আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে কোনোরকমে একশ পার হয়। ছোট পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে পারেনি কিংসের বোলাররাও। ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ফরচুন বরিশাল।

রবিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে বরিশাল।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। চতুর্থ ওভারে ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তামিম। ১৪ বলে ৮ রান আসে তার ব্যাট থেকে। তিনে নেমে সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়ও। তাতে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ২৮ রান তোলে বরিশাল।

পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারেই ফিরে যান ১০ বলে ১১ রান করা মুশফিকুর রহিম। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬ রান করে এই অভিজ্ঞ ব্যাটার ফিরলে ৫৩ রানেই চার উইকেট হারায় বরিশাল।

তবে এরপর মোহাম্মদ নবিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন ডেভিড মালান। এই ইংলিশ ব্যাটার অপরাজিত ছিলেন ৪১ বলে ৫৬ রান করে। আর নবি করেছেন অপরাজিত ২১ বলে ২৬ রান।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত