কোয়ার্টারে কঠিন পরীক্ষায় বার্সা, রিয়ালের সামনে সহজ প্রতিপক্ষ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ AM

কোয়ার্টারে কঠিন পরীক্ষায় বার্সা, রিয়ালের সামনে সহজ প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০২:০০:৫৮ AM

কোয়ার্টারে কঠিন পরীক্ষায় বার্সা, রিয়ালের সামনে সহজ প্রতিপক্ষ

প্রতীকী ছবি


কদিন আগেই ঘরোয়া কাপ প্রতিযোগা স্প্যানিশ সুপারকোপা জয় করে এসেছিল বার্সেলোনা। সেটাও প্রবল প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ ব্যবধানের বিশাল জয়ের মাধ্যমে। সেই সুখস্মৃতি পার না হতেই আরেকটি কাপ শিরোপার সূচি বার্সেলোনার সামনে। 

স্পেনের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর কোপা দেল রে’র শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার (২০ জানুয়ারি)। যেখানে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভ্যালেন্সিয়াকে। আর রিয়াল মাদ্রিদ খেলবে লেগানেসের বিপক্ষে। চলতি মৌসুমটা ভ্যালেন্সিয়ার জন্য একেবারেই ভালো যাচ্ছে না। তবে নামের ভারে খানিক মানসিকভাবে উজ্জীবিত থাকবে দলটির খেলোয়াড়রা। অন্যদিকে পুঁচকে লেগানেসের বিপক্ষে পরিষ্কার ফেভারিট রিয়াল মাদ্রিদ।

বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ ও গেতাফে। আর আরেক ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা। কোপা দেল রে'র শেষ আটের ম্যাচ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ৪ থেকে ৬ তারিখের মধ্যে। 

কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারলে আবার হবে ড্র। সেমিফাইনালের ড্র-তে এই রিয়াল ও বার্সার মধ্যেকার এল-ক্লাসিকো দেখা যেতেও পারে। আবার সেটা হতে পারে ফাইনালেও। তবে প্রায় একদশক ধরেই কোপা দেল রে’র ফাইনালে দেখা হয়নি দুই দলের। সবশেষ ২০১৪ এর এল-ক্লাসিকো ফাইনালে রিয়াল জিতেছিল ২-১ গোলে।  


কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি :

রিয়াল মাদ্রিদ-লেগানেস

বার্সেলোনা-ভ্যালেন্সিয়া

অ্যাতলেটিকো মাদ্রিদ-গেতাফে

রিয়াল সোসিয়েদাদ-ওসাসুনা

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত