শেষ ওভারে ছ ক্কায় রুদ্ধ শ্বাস জয়, সেরা চারে খুলনা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ AM

শেষ ওভারে ছ ক্কায় রুদ্ধ শ্বাস জয়, সেরা চারে খুলনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ১১:৪২:৪৫ AM

শেষ ওভারে ছ ক্কায় রুদ্ধ শ্বাস জয়, সেরা চারে খুলনা

ছবি : সংগৃহীত


শেষ ওভারে দরকার ছিল মাত্র ৫ রান। হাতে ৬ উইকেট। ম্যাচটি হেসেখেলেই জেতার কথা ছিল খুলনা টাইগার্সের। কিন্তু রিস টপলের শেষ ওভারের প্রথম চার বলে এলো মাত্র দুই রান। ফলে ২ বলে দরকার পড়ে ৩ রান। জমে উঠে ম্যাচ।

পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে উত্তেজনায় জল ঢালেন উইলিয়াম বসিস্তু। খুলনা পায় রুদ্ধশ্বাস এক জয়। সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় সেরা চারে উঠে এসেছে খুলনা। সিলেট রয়ে গেছে তলানিতেই। লক্ষ্য খুব বড় ছিল না, ১৫৩ রানের। নাইম শেখকে নিয়ে উড়ন্ত সূচনা করেন মেহেদী হাসান মিরাজ। ৭ ওভারের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৬২ রান। নাইম অবশ্য আরও একবার ধীর খেলেছেন। ১৭ বলে ২০ করে সাজঘরের পথ ধরেন তিনি।

২৯ বলে ফিফটি পূরণ করেন মিরাজ। এর মধ্যে ৫ বলে ৩ রান করেই আউট হয়ে আসেন আফিফ হোসেন। তবে মিরাজ একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিতে থাকেন। খুলনাকে একশ পার করে দিয়ে আউট হন মিরাজ। ৫০ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংসে ৮টি চার আর দুটি ছক্কা হাঁকান খুলনা দলপতি।

এরপর ১৩ বলে একটি করে চার-ছক্কায় ১৭ রানের ক্যামিও ইনিংস খেলে দিয়ে যান মাহিদুল ইসলাম অঙ্কন। এরপর দুই বিদেশি উইলিয়াম বসিস্তু আর অ্যালেক্স রসের ব্যাটে জয় পায় খুলনা। বসিস্তু ১১ বলে ১৯ আর রস ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

এর আগে শেষের দিকে খুলনার দুর্দান্ত বোলিংয়ে পুঁজি বড় হয়নি সিলেট স্ট্রাইকার্সের। অথচ ১৪ ওভার শেষে সিলেটের স্কোর ছিল ৪ উইকেটে ১২২ রান। শেষ ৬ ওভারে (৩৬ বলে) তারা তুলতে পেরেছে মাত্র ৩০ রান। হারিয়েছে ৫ উইকেট। শেষের দিকে এসে সিলেটকে চেপে ধরেন হাসান মাহমুদ, সালমান ইরশাদরা। তাদের দুর্দান্ত ডেথ বোলিংয়ে ৯ উইকেটে ১৫২ রানেই থামে আরিফুল হকের দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও পরে জর্জ মুনসে আর জাকির হাসানের ব্যাটে ভালো অবস্থানে ছিল সিলেট। মুনসে ৩২ বলে ৬ চার আর ৪ ছক্কায় ৫৮ করে আউট হন। ৩২ বলে ৪৪ করেন জাকির। এই দুই ব্যাটার আউট হওয়ার পরই খেই হারিয়ে ফেলে সিলেট।

পরের পাঁচ ব্যাটারই আউট হয়ে যান দশের আগে। শেষদিকে ৫ বলে একটি করে চার-ছক্কায় ১২ করেন সুমন খান। আবু হায়দার, হাসান মাহমুদ আর সালমান ইরশাদ নেন দুটি করে উইকেট।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ