নেইমারের গন্তব্য সান্তোস, মায়ামি নাকি বার্সা?
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ AM

নেইমারের গন্তব্য সান্তোস, মায়ামি নাকি বার্সা?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০২:০১:৩৩ AM

নেইমারের গন্তব্য সান্তোস, মায়ামি নাকি বার্সা?

ছবি সংগৃহীত


দলবদলের আলোচনা মানেই একটা সময় ছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের তাতে অবধারিত উপস্থিতি। মাঝে কয়েক বছর বন্ধ থাকলেও নেইমার এখন আবারও চলে এসেছেন আলোচনার কেন্দ্রে। একসময় ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে থাকা নেইমার এখন ক্যারিয়ারের পড়ন্ত সময়ে। তার নতুন ঠিকানা কী হতে পারে, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। বিশেষ করে তার শৈশবের ক্লাব সান্তোসে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে।

২০২৩ সালে পিএসজি ছাড়ার সময় নেইমারের সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন উঠেছিল। তবে বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো সাফ জানিয়ে দিয়েছেন যে নেইমারের বার্সায় ফেরা সম্ভব নয়। ডেকো বলেন, ‘দীর্ঘদিন আগেই নেইমারের বার্সায় ফেরার পথ বন্ধ হয়ে গেছে। তিনি সৌদি আরবে যাওয়ার সময়ই আমরা জানতাম, তিনি খুবই ব্যয়বহুল খেলোয়াড়। বিশেষ করে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম এক্ষেত্রে বড় বাধা।’

ওদিকে সৌদি ক্লাব আল-হিলালও নেইমারকে দলে রাখতে চাইছে না। চোটের কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকা নেইমার নিজেও ক্লাব ছাড়তে ইচ্ছুক। তবে চুক্তি বাতিলের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ৬.৫ কোটি ডলারের বকেয়া অর্থ, যা নেইমার ছাড়তে রাজি নন। ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, সান্তোস নেইমারের ফেরার বিষয়ে খুবই আশাবাদী। আল-হিলালের সঙ্গে তার চুক্তি বাতিলের আলোচনা চলমান। তবে আর্থিক সমঝোতা ছাড়া বিষয়টি সহজ হবে না।

এদিকে, নেইমারের ইন্টার মায়ামিতে মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু মেজর লিগ সকারের কঠোর আর্থিক নীতিমালা সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়। মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানোও সাফ জানিয়েছেন, সেই পুনর্মিলন সম্ভব নয়।  

সান্তোসে ফেরা নিয়ে নেইমারের নিজস্ব আগ্রহও রয়েছে। ক্লাবটির প্রতি তার আবেগ বরাবরই প্রকাশিত হয়েছে। শেষ পর্যন্ত নেইমার তার শৈশবের ক্লাবে ফেরেন কি না, তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে ডেকোর মতে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার খেলায় ফিরছে এবং তার খুশি থাকা। এটা তার এবং ফুটবল বিশ্বের জন্য আনন্দের বিষয়।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ