বড় হারের পর ঘুরে দাঁড়ালো ব্রাজিল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ AM

বড় হারের পর ঘুরে দাঁড়ালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ০১:০৭:১৭ AM

বড় হারের পর ঘুরে দাঁড়ালো ব্রাজিল

ছবি সংগৃহীত


দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ আগেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৬ গোল হজম করেছে ব্রাজিল। ম্যাচ হেরেছে রেকর্ড ৬-০ ব্যবধানে। এমন বাজে হারের পর এবার ঘুরে দাঁড়িয়েছে দলটি। বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে সেলেসাওরা। অন্যদিকে দাপুটে শুরুর পর ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। 

অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের শুরুটা অবশ্য ভালো হয়নি। আর্জেন্টিনার বিপক্ষে ৬ গোল হজম করে তারা। তবে আশার কথা পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে দলটি। বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে পরবর্তী স্টেজে যাওয়ার স্বপ্ন জিইয়ে রেখেছে দলটি। ২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে ৫ দলের গ্রুপে তিন নম্বরে অবস্থান দলটির। দলটির পরের ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে।

গ্রুপের অপর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র’ করে পয়েন্ট ভাগ করেছে আর্জেন্টিনা। এদিন গোল করেও দলকে জেতাতে পারেননি আর্জেন্টিনার নতুন মেসি খ্যাত ক্লাদিও এচেভেরি। ৩৩ মিনিটে গোল হজম করার পর ৩৬ মিনিটে দলকে সমতায় ফেরান এচেভেরি। তবে এরপর আর গোল পায়নি কোনো দল। ফলে পয়েন্ট ভাগ করতে হয় দুদলকে।

আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী ২৯ জানুয়ারি। যেখানে তাদের প্রতিপক্ষ বলিভিয়া। অন্যদিকে ব্রাজিলের পরের ম্যাচ ৩১ জানুয়ারি ইকুয়েডরের বিপক্ষে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ