বড় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ PM

বড় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০১:০৭:৪০ AM

বড় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ছবি সংগৃহীত


ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানারা। এতে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। 

এদিন টসে জিতে ব্যটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিকায়ক নিগার সুলতানা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা সংগ্রহ করে ১৪৪ রান। ৫ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৫৩ রান সংগ্রহ করেন অধিনায়ক নিগার সুলতানা। ৪১ বলে শারমিন আক্তার সুপ্তার ৩৭ রানের ইনিংস দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়। 

জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ব্যক্তিগত ২৯ রানে কিয়ানা জোসেফ আউট হন। তবে অধিনায়ক হেইলি ম্যাথিউসের ৫৪ বলে ৬০ রান ও ডিয়েন্দ্রা ডটিনের ৫১ রানের ঝড়ো ইনিংসে সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে একমাত্র বোলার হিসেবে ফাহিমা খাতুন ২টি উইকেট নেন।

একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় শনিবার (৩০ জানুয়ারি) ভোরে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শতবর্ষী ও ঐতিহাসিক ভবন সংরক্ষণে উদ্যোগ নেবে সিউক
সিলেটে পরীক্ষা ছাড়াই বিদেশযাত্রীদের ‘ফিট’ সনদ!
ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ রেজাউল করিম নাচন এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব
সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত